• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি: তথ্যমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩ ১২:২৫
আপডেট: বুধবার, ৩১ মে, ২০২৩ ১২:২৫

966685 2

ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন অন্য কোনো সরকার তা করেনি, ধোঁকা দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের বাসভবনে তার সভাপতিত্বে আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোটের আবেদন জানান। তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে একমাত্র যে সরকার আন্তরিকভাবে কাজ করেছে, তাকেই আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন জানাই।’

হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে মদ-জুয়ার অপসংস্কৃতি চালু করেছিলেন। আমার নিজ শহর চট্টগ্রামে বিভিন্ন প্রিন্সেসদের নাচের আসর বসতো, শহরময় তার প্রচারণা চলতো। সত্যিকারের পরহেজগার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো থেকে আমাদের রক্ষা করেছেন।’

ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়া এরশাদ, খালেদা জিয়া সবাই কওমি মাদ্রাসার স্বীকৃতির আশ্বাসের নামে মুৃলা ঝুলিয়েছেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যাই তা বাস্তবায়ন করেছেন।’

সভার বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব আল্লামা রুহুল আমিন ও সাবেক এমপি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম তাদের বক্তব্যে আধুনিক সমৃদ্ধ দেশ গড়তে ওলামাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন সভা সঞ্চালনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com