• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১০:৫৩
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১০:৫৩

96587452

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

দেশের উত্তরাঞ্চলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে দুপুরে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহীতে ৩ দিনের প্রচারাভিযান চলবে জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর বিকাল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে এবং রাত সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের তিন দিনের কর্মসূচির মধ্যে আছে- ৩০ জানুয়ারি ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে, ৩১ জানুয়ারি বেলা ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভা।

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি
সমাবেশ মঞ্চে তারেক রহমান
এই সফরকালে দুদিন বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।

গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম ও ২৭ জানুয়ারি ময়মনসিংহে যান তিনি। এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ১৬টা নির্বাচনী জনসভা করেছেন। এসব জনসভায় ব্যাপক মানুষের উপস্থিতির কারণে তারেক রহমান প্রতিটি সমাবেশে আসতে ৩/৫ ঘণ্টা বিলম্ব হয়েছে। গভীর রাত পর্যন্ত মানুষজন বসে ছিল বিএনপি চেয়ারম্যানের অপেক্ষায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com