• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উপদেষ্টা মাহফুজ ও আসিফ কি নির্বাচনে অংশ নেবেন?

প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ৯:০১
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ৯:০১

96587459 12

উপদেষ্টা মাহফুজ ও আসিফ কি নির্বাচনে অংশ নেবেন?

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা, তা নিয়ে বেশ জোর আলোচনা চলছে রাজনীতির মাঠে।

নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন আসিফ মাহমুদ। তবে কোনো দলের প্রার্থী হবেন না কি স্বতন্ত্র পদে দাঁড়াবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে কয়েকদিন আগে এনসিপির এক সভায় বক্তব্য দেন তার ভাই মাহবুব আলম।

সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি জানান।

এনিয়ে চলমান আলাপ-আলোচনার মধ্যেই গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে জানতে দুই উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে সূত্র বলছে, নির্বাচন ঘিরে নানা সমীকরণে এখনই পদত্যাগের কথা ভাবছেন না তারা।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে এই দুজনসহ তিনজন জায়গা পান।

সরকারে যাওয়া তিনজনের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে যোগ দেন আন্দোলনের সামনের সারির নেতাদের নিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)।

সরকারের ওপর এনসিপির প্রভাব বিস্তারে পরোক্ষভাবে শিক্ষার্থী উপদেষ্টাদের যে ভূমিকা ছিল, নাহিদ ইসলামের পদত্যাগের পর তার অনেকটাই কমে গেছে।

ফলে বাকি দুজন উপদেষ্টাও যদি পদত্যাগ করেন তাহলে সরকারের সঙ্গে সম্পর্কে ফাটল ধরার শঙ্কা আছে এনসিপিতে।

উপদেষ্টাদের পদত্যাগের আলোচনা, কীভাবে দেখছে এনসিপি?

নির্বাচনের আগে কেবল শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে হওয়া দুই উপদেষ্টার পদত্যাগ চাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন এনসিপি নেতারা।

রাজনৈতিক দলের পক্ষ থেকে দুইজন উপদেষ্টার পদত্যাগের দাবি এবং সরকার থেকে তাদের পদ ছাড়ার পরামর্শকে পরিকল্পিত বলেই মনে করছেন তারা।

তারা বলছেন, নানা পক্ষের মতামতের ভিত্তিতে অন্তর্বতী সরকার সরকার গঠন করা হয়েছিল। গণঅভ্যুত্থানের নেতৃত্ব শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তারা সরকারে গেছেন।

কিন্তু সরকারে গঠনের ছয় মাস পর আত্মপ্রকাশ করা এনসিপির সঙ্গে তাদের মিলিয়ে ‘প্রচারণা কিংবা পদত্যাগ করতে বলা উদ্দেশ্যমূলক’।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘দুই উপদেষ্টাকে দলীয় হিসেবে দেখানোর প্রবণতা যদি থেকে থাকে, সেক্ষত্রে অনেক উপদেষ্টাই আছেন যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। যারা কোনো একটা দলকে সরকারের ভেতরে থেকে সমর্থন করে যাচ্ছেন।’

তার দাবি, কেবল পূর্বতন রাজনৈতিক পরিচয় বা সখ্যতার বিষয়কে দলীয় হিসেবে বিবেচনা করা হলে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের অনেকেই বিএনপি ও জামায়াতের সঙ্গে গভীর সখ্যতা রেখে চলেন।

ফলে তাদের জায়গাটাও পুনর্গঠন করা দরকার বলে মন্তব্য করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com