• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উপনির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম জমা দিলেন মাহি

প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:১৯
আপডেট: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:১৯

9663658 1

উপনির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম জমা দিলেন মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি। আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন। পরে তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গেও দেখা করেন।

এর আগে নায়িকা মাহিকে উপনির্বাচনে মনোনয়ন ফরম নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সিনেমার এক নায়িকা বলছেন, আমি ফরম চাই। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম।

‘ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার, ও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।’

মাহি প্রার্থী হচ্ছে কি না জানতে চাইলে কাদের বলেন, ‘প্রার্থী হচ্ছে কি না আমি বলতে পারব না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক:রাশেদুর রহমান (রকেস )
পরিচালক:মোঃ দেলোয়ার হোসেন আহাদ
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com