• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একটি দলের পদলেহন করছে নির্বাচন কমিশন: এনসিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৬

966622010

একটি দলের পদলেহন করছে নির্বাচন কমিশন: এনসিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন অভিযোগ করেছেন, একটি দলের পদলেহন করছে নির্বাচন কমিশন; যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

মনিরা শারমিন বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যেখানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কথা, সেখানে তারা এবং পুলিশ প্রশাসন একটি বিশেষ দলের হয়ে কাজ করছে। নির্বাচনি প্রচারে যাওয়া নারীদের হেনস্তা করছে।

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, একটি দলের আজ্ঞাবহ হয়ে নিরপেক্ষ ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচন কমিশন।

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে চাচ্ছে বিএনপি– এমন অভিযোগ করে তিনি বলেন, এখন বিএনপির প্রার্থীদের সভা-সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের পক্ষে ভোট চাচ্ছেন আওয়ামী লীগের নেতারা।

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক বলেন, এর দায় বিএনপিকেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপ-কমিটির সদস্য শাওন মাহফুজ এবং ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com