• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একটি দল জুলাই-আগস্টের সাধারণ ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে: নীরব

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫ ১০:৫৬
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫ ১০:৫৬

960003 4

একটি দল জুলাই-আগস্টের সাধারণ ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে: নীরব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
একটি দল জুলাই-আগস্টের সাধারণ ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

রবিবার (২৯ জুন) তেজগাঁও থানা বিএনপি আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

বর্তমানে যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, তারা পতিত আওয়ামী লীগ। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, সহনশীল ও ধৈর্যশীল থাকলে এসব ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন,কোন ফ্যাসিষ্ট যদি তৈরি হতে চায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবো ।

চাঁদাবাজি ও দখলদারির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দলের ভেতরে কেউ যদি এমন কাজে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com