• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এখন আমাদের রাজপথ ও আন্দোলন ছাড়া গতি নাই : রনি

প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৮:৪৪
আপডেট: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৮:৪৪

966002547 6

এখন আমাদের রাজপথ ও আন্দোলন ছাড়া গতি নাই : রনি

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, এখন আমাদের রাজপথ ও আন্দোলন ছাড়া গতি নাই। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা আদায় করে নিতে হবে। এজন্য যত ত্যাগী প্রয়োজন সেটা করতে হবে।

ঢাকায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিবাদ সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল শো-ডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

আজ রোববার (৬ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচীতে এ শোডাউন করে নেতাকর্মীরা।

এর আগে দুপুরের মধ্যে ঢাকায় জড়ো হন নারায়ণগঞ্জ যুবদলের নেতাকর্মীরা। পরে তারা সেখান থেকে স্লোগানে স্লোগানে জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। তাদের স্লোগানে ছিল মামলা প্রত্যাহারের দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ নানা দাবি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com