• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এটা প্রাকৃতিক নয়, রাজনৈতিক দুর্যোগ: আলাল

প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৮:১৮
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৮:১৮

963696

এটা প্রাকৃতিক নয়, রাজনৈতিক দুর্যোগ: আলাল

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে বর্তমানে যে দুর্যোগ চলছে এটা প্রাকৃতিক নয়, রাজনৈতিক দুর্যোগ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনীতে বানভাসি মানুষকে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, গত ৯ দিন যাবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পেয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে বিএনপি। তারপরে বলবো আমরা আমাদের অঙ্গীকার এখনো পর্যন্ত পূর্ণ করতে পারিনি। বানভাসি প্রতিটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস বলেছেন, বর্তমানে দেশের সবচেয়ে অগ্রাধিকার এ রাখতে হবে এই দুর্যোগ। আমরাও এই দুর্যোগটাকে সবচেয়ে অগ্রাধিকারে রাখতে চাই। তাই যেহেতু তাদের কথা, আমাদের কথা মিলে গেছে। তাই মিলেমিশে এই দুর্যোগ মোকাবেলা করতে চাই। যাতে মানুষ জীবন প্রণালীর এই ক্ষত থেকে দূরত্ব কাটিয়ে উঠতে পারে।

তিনি বলেন, এটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ নয়। ভারত আগে পানি ছেড়ে দেওয়ার ঘোষণা করতো এত ঘন্টা পরে পানি ছাড়া হবে এই সতর্কবাণী দিত। কিন্তু এবার কোন সতর্কবাণী দেয় নাই। তার অর্থ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা ও আক্রোশ দুটো যুক্ত হয়ে আজ বাংলাদেশকে বিশাল সংকটের মধ্যে ফেলে দিয়েছে।

এ সময় বিএনপি’র এবং জেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com