• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এতই উন্নয়ন দরকার আমাদের যে-তার জন্য গণতন্ত্র বিসর্জন

প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ১০:০৭
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ১০:০৭

966632568

এতই উন্নয়ন দরকার আমাদের যে-তার জন্য গণতন্ত্র বিসর্জন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগে শুনতাম ছাত্ররা নকল করে, এখন কয়েকদিন যাবত শুনতেছি শিক্ষকরাও নকল করে।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এই আলোচনা সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, আজকে আমরা প্রতিনিয়ত উন্নয়নের কথা বলি। সকল দিকে উন্নয়ন, চারদিকে উন্নয়ন। এতই উন্নয়ন দরকার আমাদের যে-তার জন্য গণতন্ত্র বিসর্জন। উন্নয়ন আগে নাকি গণতন্ত্র আগে? সরকার বুঝানোর চেষ্টা করছে যে, উন্নয়নটা আগে তার জন্য গণতন্ত্র না হলেও চলবে।

তিনি বলেন, একজন বিশিষ্ট লোক বলেছিলেন যে, দেশের মানুষ কষ্টে রয়েছে ভূমিহীন, গৃহহীন এবং অসহায়; সেই দেশে বড় বড় দালান কোঠা, বড় বড় রাস্তা, বড় বড় ব্রিজ; বড় বড় এসব উন্নয়ন হল একটি গোরস্থানে আলোকসজ্জা করা। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গত কয়েক বছরে আমাদের দেশে প্রায় ১৩ হাজার লোক নতুন কোটিপতি হয়েছে। সরকার যখন বলে উন্নয়ন হয়েছে, সেটা ওদের কথা বলে। তাদের একজন ছাত্রনেতা দুই হাজার কোটি টাকার মালিক হয়। রিপোর্ট অনুযায়ী এই সময়ে আরো ৪ কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছে। উন্নয়ন হয়েছে কিছু মানুষের। আগে নিজের বাড়িতে থাকতেন, এখন থাকেন সেকেন্ড হোম মালয়েশিয়া-সিঙ্গাপুর। আগে থাকতেন এখানে কোনরকমে এখন বেগমদের জন্য আলাদা পাড়া হয়ে গেছে। আগে নিজেদের জন্য গুলশান-১ গুলশান-২ এখন মালয়েশিয়ার হয়েছে একটি এলাকা সেটা গুলশান-৩।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চাইতেন সকলের জন্য উন্নয়ন। কিছু লোকের উন্নয়নের কথা না ভেবে তিনি গ্রামে গ্রামে গিয়েছেন, কারখানায় গিয়েছেন, গরিব মানুষের বস্তিতে গিয়েছেন। প্রায় দশ হাজার গ্রাম তিনি হেঁটেছেন এবং এর নাম দিয়েছেন জানার জন্য হাটা। আজকের বিএনপির এত জনসমর্থন এর অন্যতম কারণ হচ্ছে জিয়াউর রহমানের গ্রামে গ্রামে হাঁটা। জিয়াউর রহমানের সাথে যাদের দেখা হয়েছে, হাত মিলিয়েছেন তারা কেউ আমাদের ছেড়ে যায়নি।

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কৃষক দলের সহ-সভাপতি নাসির হায়দার, মামুনুর রশীদ খান, খন্দকার নাসিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com