• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে : হান্নান মাসউদ

প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ২:৫৯
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ২:৫৯

963332 1

এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে : হান্নান মাসউদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, কয়েকটি মহল এনসিপিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে এমন গুজব ছড়াচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে হান্নান মাসউদ লিখেন, “কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই নয়। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।”

এর আগে মধ্যরাতে কয়েকটি অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাতে পাটওয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা এখনো দলের হাই-কমান্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

হান্নান মাসউদ ঢাকা পোস্টকে বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের দলের অন্যতম নিবেদিতপ্রাণ নেতা। তার পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা দল হিসেবে ঐক্যবদ্ধ আছি, নেতৃত্বেও কোনো বিভাজন নেই। গুজব রটিয়ে কেউ এনসিপির অগ্রযাত্রা থামাতে পারবে না।”

এদিকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও পাটওয়ারীর পদত্যাগের খবরকে ভিত্তিহীন দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দলের সঙ্গে আছেন। তিনি কিছু দিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com