• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপির ঢাকা জেলা উত্তর কমিটির শীর্ষ পদে নাবিলা-দিলশানা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:২৯
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:২৯

960007 1

এনসিপির ঢাকা জেলা উত্তর কমিটির শীর্ষ পদে নাবিলা-দিলশানা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাবিলা তাসনিদকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দিলশানা পারুলকে। তারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, জুলকার নাইন ও ফয়সাল হোসেন খানকে।

কমিটির সদস্য সচিব হয়েছেন সালামত উল্লাহ রনি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। আর যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজুকে।

এতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিন জনকে। তারা হলেন- মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক।

এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com