জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে তাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আলোচনা শুরু হওয়ায় তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ইশরাক হোসেন।
এর আগে রবিবার ঢাকাসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় বিএনপি। দক্ষিণ সিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম-কে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
প্রশাসক নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই মেয়র নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ইশরাক। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় শেখ ফজলে নুর তাপস-এর বিপরীতে মেয়র পদে নির্বাচন করেছিলেন প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা-র বড় ছেলে ইশরাক হোসেন।












