• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবার সালাহউদ্দীন-খোকনকে শোকজ করলো বিএনপি

প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৬:২৪
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৬:২৪

9666396 2

এবার সালাহউদ্দীন-খোকনকে শোকজ করলো বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করা হয়েছে। ইতোমধ্যে শোকজের চিঠি তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাহউদ্দিন আহমেদকে এবং নরসিংদীতে দখলবাজিসহ বিভিন্ন অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে।

এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করা হয়। দলের নীতি ও আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়ার অভিযোগে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে পদাবনতি দিয়ে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com