• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়: যুবদল সভাপতি

প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১:১৭
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১:১৭

9600

এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়: যুবদল সভাপতি

জনতার আওয়াজ ডেস্ক
নেতা-কর্মীদের উদ্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়। তিনি বলেন, দেশের গণতন্ত্র মজবুত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান।

শুক্রবার পিরোজপুরে এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার অনুসারীরা আত্মগোপন করে আছেন। এখনও আওয়ামী লীগ আর তাদের দোসরের বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে হাসিনার সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও অশান্তি তৈরি করতে পারে। সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি আরও বলেন, সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে চলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে । সংগঠন বহির্ভূত কাজ দল গ্রহণ করছে না । সুতরাং সবাইকে সংযত হতে হবে ধৈর্য ধারণ করতে হবে । কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয়া হবেনা।

বিগত সময়ে আমাদের ব্যাপক আন্দোলন করতে হয়েছে। ১৫-১৭ বছর আন্দোলন করেছি। আমাদের নেতা-কর্মী, ভাইয়েরা গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। যারা এসব অন্যায় করেছেন, তারা সবাই গ্রেপ্তার হননি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে। তাদের গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচারও দাবি জানাই।

পিরোজপুর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক তানজির রশিদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, সহ পিরোজপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com