• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এ আন্দোলন খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নয়

প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩ ১২:০২
আপডেট: শনিবার, ২৭ মে, ২০২৩ ১২:০২

9855645 1

এ আন্দোলন খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নয়

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হাসান বলেছেন, ‘বিএনপির আন্দোলন খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়। এ আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। বিএনপি সেই দল যারা দল জনগণের পাশে থাকে এবং সঙ্গে নিয়ে তাদের অধিকারের কথা বলে।’

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে না। গণতন্ত্র ও আওয়ামী লীগ একসঙ্গে চলে না, কিন্তু তারা মুখে গণতন্ত্রের কথা বলে।’

সরকারে উন্নয়ন ‘মিথ্যাচার’ দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ সব সময় বলে তারা নাকি দেশে উন্নয়নের জোয়ার করে দিয়েছে। আপনারা এমন উন্নয়ন করেছেন, আজকে ডলার সংকটের জন্য নিত্যপণ্য আমদানি করা যাচ্ছে না। যার কারণে আজকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি।’

সমাবেশে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপি সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ইউনুস আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com