• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৫

965230

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন শহিদ ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের নেতারা। ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে তাদের এ অবস্থান কর্মসূচি বলে জানিয়েছে সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু হওয়া এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহিদ ওসমান হাদির স্ত্রী এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ফাতিমা তাসনিম জুমা ফেসবুক পোস্টের মাধ্যমে যমুনার সামনে অবস্থান নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, নিরাপত্তাজনিত কারণে অল্পসংখ্যক মানুষ নিয়ে অবস্থান করা হয়েছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিচার ও তদন্তের স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com