• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোনো অভ্যুথান বা বিপ্লব এক মাসে হয় না: রুমিন ফারহানা

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১১:১১
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১১:১১

96663696

কোনো অভ্যুথান বা বিপ্লব এক মাসে হয় না: রুমিন ফারহানা

জনতার আওয়াজ ডেস্ক
কোনো অভ্যুথান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা কোনো যুদ্ধ ৩৬ দিন বা এক মাসে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, এগুলোর জন্য বছরের পর বছর যুগের পর যুগ সময় লাগে। মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম, মানুষের রক্ত ভেসে যায় সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টা থেকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন। তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ‘গত ১৫ বছরে যত পাপ করেছে তার বিচার আগামী ১০০ বছর চলতেই থাকবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না।’

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।

অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com