• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বিএনপি : মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪০
আপডেট: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪০

985896 3

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বিএনপি : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এমন একটি সময় আমরা বৈঠক করছি, যখন বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। আর ওই লড়াইটা হচ্ছে এমন সরকারের বিরুদ্ধে, যার কোনো সমর্থন নেই। জনগণের ভোট নিয়ে যারা ক্ষমতায় আসেনি, জোর করে ক্ষমতায় বসে আছে। হাঁ, এমন সরকারের বিরুদ্ধেই জনগণ অধিকায় ফিরে পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত ‘রোহিঙ্গা সঙ্কট ও প্রত্যাবাসন কৌশল’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের জনগণের শক্তি না থাকায় শক্ত হয়ে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনো কথা বলতে পারে না। তাই এই সরকারকে হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে ন্যূনতম গণতন্ত্র নেই। আইন, বিচার, আদালত সবই আছে। কিন্তু তা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জন্য।’

তিনি বলেন, ড. ইউনুসকে নিয়ে ১৬০ জন নোবেল বিজয়ীরা বিবৃতি দিয়েছেন। কিন্তু আমাদের দেশের ৫০ জন পত্রিকার সম্পাদক এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। আমি শুনতে পারলাম, ওই বিবৃতিতে কেউ স্বাক্ষর করেননি। এটা ফেক। এ বিষয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না। কারণ, মুখ খুললেই বিপদে পড়তে হবে।

তিনি বলেন, ‘বর্তমান সরকার পুরো দেশটাকে এক ধরনের আতঙ্কের মধ্যে রেখেছে। রোহিঙ্গা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, আন্তর্জাতিকভাবেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

ইউএস, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, ইউএস এইড, ইউকে এইড, জাইকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান, ইরান, সুইডেন, নেদারল্যান্ডসসহ ১৫টি দেশের প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ড. জাহেদ উর রহমান।

সেমিনার সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com