• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতায় না এলে বিএনপি নদীতে ভেসে যাবে: ওবায়দুল কাদের

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৩:২৭
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৩:২৭

9606 8

ক্ষমতায় না এলে বিএনপি নদীতে ভেসে যাবে: ওবায়দুল কাদের

ক্ষমতায় না এলে বিএনপি নদীতে ভেসে যাবে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাষ্ট্রকে তারা মেরামত করবে কীভাবে। ২৭ দফা বিএনপির স্ট্যান্টবাজি। তারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ মাধ্যমে উন্নয়ন সাধন করেছেন।

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপ কমিটির প্রস্তুতি সভায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে তিনি এসব কথা বলেন। প্রস্তুতি সভা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিএনপির পক্ষ থেকে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শিরোনামে ২৭ দফা উপস্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপে ডিজিটাল হিসেবে মেরামত করেছে। এখন ২০৪০ সালে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

বিএনপিকে রাষ্ট্র ধ্বংস ছাড়া কি করেছে তার ব্যাখ্যা চেয়ে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র ও ভোট চুরি আমরা (আওয়ামী লীগ) করিনি। তারা (বিএনপি) ভোট চুরি করেছে। নির্বাচন জালিয়াতি করেছে। দলীয় লোক দিয়ে আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছে। ইয়েস-নো ভোট দিয়ে কি প্রহসন করেছে তা সবাই জানে। তাদের এমন জালিয়াতি নতুন কিছু না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে। স্বাধীনতার আদর্শ পদদলিত করেছে। খুনিদের পুরস্কৃত করেছে। তাদের হাতে তো রক্তের দাগ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com