• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার জন্য ইউনাইটেডের কাছে অ্যাম্বুলেন্স-ইঞ্জেকশন চেয়েও পাওয়া যায়নি

প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪ ১১:১৭
আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪ ১১:১৭

9855888

খালেদা জিয়ার জন্য ইউনাইটেডের কাছে অ্যাম্বুলেন্স-ইঞ্জেকশন চেয়েও পাওয়া যায়নি

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (২৩ জুন) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ অভিযোগ করেন তিনি।

জাহিদ হোসেন জানান, আগামী ২৪ ঘণ্টার আগে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হার্টে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়। খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান এই চিকিৎসক। এর আগে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছিল, যার একটিতে রিং পরানো আছে বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন গভীর রাতে অসুস্থ হওয়ার পর অ্যাম্বুলেন্স ও ইঞ্জেকশন সহযোগিতা চাইলে তার বাসার পাশে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে রাজি হয়নি বলেও অভিযোগ করেন ডা. জাহিদ।

শুক্রবার (২১ জুন) গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

শনিবার থেকে এই পর্যন্ত মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত দেন।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে খালেদা জিয়ার সবশেষ অবস্থা পর্যালোচনা করেছেন।

এর আগে সবশেষ গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। জরুরি কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য একদিন হাসপাতালে থাকার পর তাকে আবারও বাসায় নেয়া হয়।

৭৯ বছর বয়সি বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com