• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার : মির্জা ফখরুলের আশা

প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫৫
আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫৫

988875 7

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার : মির্জা ফখরুলের আশা

নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে মানুষটি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তাকে আজ গৃহবন্দি করে রেখেছে। তার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা আশা করি, তার পরিবার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর যে আবেদন করছে তা সরকার বাস্তবায়ন করবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের একদফা দাবিতে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদাকে আটক রাখা হয়েছে, কারণ উনি মুক্ত থাকলে উনাদের ক্ষমতা থাকা কঠিন হয়ে যাবে। উনি মুক্ত থাকলে দেশের গণতন্ত্র মুক্ত থাকবে। উনি মুক্ত থাকলে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।

97 1

তিনি বলেন, সমগ্র দেশের মানুষ যখন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জেগে ওঠেছে তখন এই মহিলা সমাবেশ আমাদের আরও সাহস যুগিয়েছে। আজকে এই সরকারের অত্যাচার থেকে মা-বোনরা রক্ষা পায়নি। সাইবার সিকিউরিটি আইনের নামে আটক করা হচ্ছে মা-বোনদের। আজকে সত্য লেখার অপরাধে মা-বোনদের পিটিয়ে মারা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, প্রতিটি দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী। সরকারের বেধে দেওয়া দর কেউ মানছে। সব জায়গায় আওয়ামী লীগের সিন্ডিকেট। সংসার চালাতে মহিলারা হিমশিম খাচ্ছে। এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। এরা জনগণের নির্বাচিত নন।

96 6

তিনি বলেন, খালেদা জিয়া মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছেন, চাকরির ক্ষেত্রে মেয়েদের কোটা প্রথা চালু করেছেন। আজকে এ সরকার গায়ের জোরে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। গণতন্ত্র ও দেশ ধ্বংস করে ফেলছে। তারা মানুষের কথা চিন্তা করছে না। মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকার এরা চায় না। এ সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের স্বাধীনতা থাকবে না। এ সময় নারী-পুরুষদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আহ্বান জানান তিনি।

98 1

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সভাপতির বক্তব্যে বলেন, সরকার স্যাংশন নাকি মানেন না। মানবেন কেন? দেশের মানুষ না খেয়ে থাকলে, মারা গেলে আপনাদের কি? আপনারাতো জনগণের ভোটে নির্বাচিত নয়। ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে যেভাবে অশ্লীল ভাষায় কথা বলেন আপনাদের ঘরে কি মা-বোন নেই? আপনারা শুধু রাষ্ট্র, সমাজ নয়, পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আফরোজা আক্তার রিতা, দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, হেলেন জেরেন খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com