• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এলেঙ্গায় পৌর বিএনপির দোয়া মাহফিল

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১০:০২
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১০:০২

96665842 2

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এলেঙ্গায় পৌর বিএনপির দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের এলেঙ্গা পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গণে পৌর বিএনপি এই আয়োজন করে।

এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. একাব্বর আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাবিবুর সিদ্দিক লিটন, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন, সদস্য সচিব অ্যাডভোকেট আজগর আলী।

এছাড়াও এলেঙ্গা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম এবং সরকারি শামসুল হক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com