• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চলবে: হাবিব

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১:১৯
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১:১৯

9666635985

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চলবে: হাবিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশে গণতন্ত্র ও ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি একের পর এক আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে।

বুধবার ২১ জানুয়ারি রাজধানীর মুগদা, মুগদা থানা শ্রমিক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, “আমার নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে বারবার আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তাঁদের সন্তান তারেক রহমান আজ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।

হাবিব আরও বলেন, গণতন্ত্র ও ভোটার অধিকারের জন্য যারা জীবন দিয়েছেন, তারা আমাদের শিখিয়ে গেছেন দেশের প্রয়োজনে কখনো জীবন দিতে দ্বিধা করা যাবে না। “আমরা কখনো আপোষ করবো না, কারণ আমরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। যতদিন না মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমাদের সংগ্রাম চলবে।

জনগণের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সবাই যেন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং পছন্দের প্রার্থীকে বিজয়ী করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনে বিএনপি জয়লাভ করলে এবং আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে আর কখনো মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হবে না।

এসময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের রক্তের ঋণ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ঢাকা-৯ আসন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমরা সবাই মিলে ঢাকা-৯ কে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com