• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র, ভোটাধিকার এবং জান-মাল রক্ষায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করছে বিএনপি : প্রিন্স

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১১:১০
আপডেট: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১১:১০

9666333369

গণতন্ত্র, ভোটাধিকার এবং জান-মাল রক্ষায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করছে বিএনপি : প্রিন্স

বিএনপি সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে গণতন্ত্র, ভোটাধিকার এবং জান-মাল রক্ষায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর রাবার ড্যাম এলাকায় গাজিরভিটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রিন্স বলেন, একদিকে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট, সারের মূল্য বৃদ্ধি, ধানসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়াসহ কর্মসংস্থানের অভাব, আয়-রোজগার সংকুচিত হওয়ায় জনগণ মানবেতর জীবনযাপন করছে। দেশ, দেশের জনগণ, গণতন্ত্রের এই দুঃসময়ে জনগণের দল বিএনপি বসে নেই। সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে বিএনপি গণতন্ত্র, ভোটাধিকার এবং জান-মাল রক্ষায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে যাচ্ছে।

তিনি বলেন, গণবিচ্ছিন্ন সরকার আবারও এক তরফা নির্বাচনের নামে প্রহসনের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষের মতো বিদেশি বন্ধুরাও সরকারের ভোট চুরির বিরুদ্ধে সোচ্চার থাকায় বিদেশিদের করুণা ভিক্ষায় তারা দেশের চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও জনগণের টাকায় বিশাল লটবহর নিয়ে বিদেশে ধরনা দিচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছে।


এসব করে কোনো লাভ হবে না দাবি করে বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, এবার গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারীদের বিদায় নিতেই হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে জনগণকে প্রস্তুত করার এবং নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর রাবার ড্যাম এলাকায় ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীদের সমাবেশে প্রিন্স।
১ মে নয়াপল্টন থেকে বাংলামোটর র‌্যালি করবে শ্রমিক দল
সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আগে দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় সংলগ্ন গাজীরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে ঈদের দিন সীমান্তের ওপার থেকে আসা বন্য হাতির আক্রমণে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং হাতির আক্রমণে নিহত ফজলুল হকের বাড়িতে গিয়ে তার পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের মায়ের কাছে আর্থিক সহায়তা দেন।

হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সারোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মিসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আমজাদ আলী, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, আবদুস সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান এবং ইউনিয়ন বিএনপি নেতা কসিম উদ্দিন জোয়ারদার, ওসমান আলী জোয়ারদার, সুরুজ্জামান সাগর, আবদুল হাই, সুলতান উদ্দিন মেম্বার, আবদুল মালেক ও আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com