• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বিএনপি

প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৭:১৩
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৭:১৩

960002

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বিএনপি

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন, জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদ যুগ্ম আহবায়ক রাশেদ খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com