• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণভোটের রায় বাস্তবায়নে ২৪ এপ্রিলের গণসমাবেশ সফল করার আহ্বান

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:৫২
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:৫২

96000025 3

গণভোটের রায় বাস্তবায়নে ২৪ এপ্রিলের গণসমাবেশ সফল করার আহ্বান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

গণভোটের মাধ্যমে প্রদত্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল শুক্রবার বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

এ লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় সংগঠনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা কুরবান আলী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসনাত জালালী, মাওলানা ফয়সাল আহম্মদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, যুব মজলিসের জাহিদুজ্জামান এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মাওলানা আব্দুল আজীজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ২৪ এপ্রিলের গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। তারা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছে। এই রায় বাস্তবায়িত হলে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট বাধ্যতামূলক করা এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। অথচ বর্তমান সরকার গণভোটের রায় অমান্য করে সংবিধানের সীমিত সংশোধনের পথে এগোচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

সভায় জানানো হয়, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান নিয়েছে এবং এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। আমীরে মজলিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক ইতোমধ্যে গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনার লক্ষ্যে ২৪ এপ্রিলের গণসমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, উক্ত গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com