• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কারীদের উপর মার্কিন ভাসানীতি প্রভাব পড়বে না: রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ১১:৫৫
আপডেট: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ১১:৫৫

29327EC7 776A 43EE 8597 5952D9003449

গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কারীদের উপর মার্কিন ভাসানীতি প্রভাব পড়বে না: রিজভী

গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকারীদের উপর মার্কিন ভাসানীতি প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যারা টাকা পাচারকারী, আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে গুম খুন করেছে, দিনের ভোট রাতে করেছে তাদের জন্যই মার্কিন ভিসানীতি। অর্থাৎ গনতন্ত্র হত্যাকারীদের জন্য মার্কিন ভিসানীতি চালু হয়েছে। কিন্তু যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, যারা বাকস্বাধীনতার জন্য লড়াই করছে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে তাদের জন্য মার্কিন ভিসানীতি প্রযোজ্য হতে পারে না।

মঙ্গলবার (৩০ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি গরিব ও অসহায় মানুষের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

দেশে কথা বলার স্বাধীনতা নেই মন্তব্য করে রিজভী বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিরোধী দলের নেতাকর্মীদের দমনের নামে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে দেশ ভয়ংকর ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে কথা বলার, সমাবেশ করার ও ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার নেই। আমরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাবো তাতেও পুলিশের অনুমতি নিতে হয় যে কতজন যাবো!

বিএনপির এই মুখপাত্র বলেন, যেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে আলো দেখিয়েছেন তার শাহাদাত বার্ষিকী পালন করা নিয়েও সরকার দেশের বিভিন্ন স্থানে তান্ডব চালিয়েছে। গতরাতে মাগুরায় ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এভাবে বিএনপিকে দমন পীড়ন ও পিষ্ট করার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে।

রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন ভিসানীতি নাকি ধনী লোকের জন্য। আরে আপনার এই সরকার গত ১৪ বছরে মানুষের ভোটাধিকার লুট করেছে। প্রধানমন্ত্রী সম্রাজ্ঞী হতে চান, ডিক্টেটর হতে চান। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি জারি করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন দিয়ে দেশে বিরাট কারাগারের দেওয়াল তিনি বানিয়েছেন। সুতরাং আজকে আমাদের সংগ্রাম হচ্ছে ফ্যাসিবাদ ও নাৎসীবাদ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।

তিনি বলেন, ড্যাব জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে মানুষের সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে। সারাদেশে ড্যাব সুসংগঠিতভাবে মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে ড্যাবের ভূমিকা অনস্বীকার্য ও ব্যাপক প্রশংসনীয়। এসব কারণে আজকে অনেক খ্যাতিমান চিকিত্সককে পদোন্নতি দেওয়া হয়নি। অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। যারা অধ্যাপক হওয়ার কথা তাদেরকে তা করা হয়নি। বরং যারা অযোগ্য তাদেরকে পদোন্নতি দেয়া হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com