• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গনহত্যায় জড়িতদের বিরুদ্ধে পুনঃ মামলা করা হবে -জামাতের সমাবেশে বক্তারা

প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ১:১৩
আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ১:১৩

96586 2

গনহত্যায় জড়িতদের বিরুদ্ধে পুনঃ মামলা করা হবে -জামাতের সমাবেশে বক্তারা

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ দীর্ঘ ১৭বছর পর প্রকাশ্যে জনসভায় এসে জামায়াত নেতারা বললেন ২৮অক্টোবর ঢাকার পল্টনে লগি বৈঠা দিয়ে সৃশংস ভাবে গনহত্যা করে মৃতদের লাশের উপর পৈচাশিক নৃত্য করেছে তা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য এবং ন্যাক্কার জনক। ওই সময় মামলা করতে গেলে সরকার মামলা নেয়নি। এ দেশে ঘটনার বহু বছর পর মামলা করে দোষীদের বিচার করার নজির রয়েছে। ২৮অক্টোবরের ঘটনায় আবারো মামলা করে জড়িতদের উপযুক্ত সাজার ব্যাবস্থা করা হবে।

সোমবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে ২০০৬ সালে ২৮অক্টোবর গনহত্যায় নিহতদের স্মরনে আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াত নেতারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আয়োজনে এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও. মোজাম্মেল হক আকন্দ। উপজেলা জামায়াতের সভাপতি সাইফুল্লাহ পাঠানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি,বক্তব্য রাখেন পোর আমীর মাওলানা আলাউদ্দিন,উপজেলার সাবেক আমীর ডক্টর হাফেজ আবুল কাশেম, উপজেলা শুরা সদস্য অধ্যাপক মাওলানা মোবারক হোসাইন,

9999685

উপজেলা সেক্রেটারি অধ্যাপক তৈয়ব হোসাইন, ময়মনসিংহ মহানগরী শুরা সদস্য অধক্ষ্য মাওলানা মাহফুজুর রহমান পাঠান,ঢাকা মহানগরীর শাহজাহান পুর থানার কর্মপরিষদ সদস্য শেখ আজিম উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি তানভীর আহামেদ তালুকদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ বদিউজ্জামান। সমাবেশ শেষে নিহতদের আত্নার মাগফেরাত কামনা মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com