• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার হাসিনার সময় সবাই বৈষম্যের শিকার হয়েছে : নজরুল ইসলাম

প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৪০
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৪০

9665896 3

গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার হাসিনার সময় সবাই বৈষম্যের শিকার হয়েছে : নজরুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় সমাজের সকল শ্রেণীর মানুষ বৈষম্যের শিকার হয়েছে। লেখক-সাংবাদিকরা লিখতে পারে নাই, বাকস্বাধীনতা ছিল না। প্রতিটি ক্ষেত্রে মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এটি থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে সমাজের সবাই অংশগ্রহণ করছে। দীর্ঘ দিনের আন্দোলন সফল হয়েছে জুলাই-আগস্টের সংগ্রামের মাধ্যমে, ছাত্র-জনতা যে কারণে আন্দোলন করেছে, তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

আজ বুধবার রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সব সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কেন- এমন প্রশ্ন তুলে নজরুল ইসলাম বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত।

তিনি বলেন, নির্বাচিত সরকার কী কী সংস্কার করবে, তা নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে করে জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com