• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রাম থেকে সারাদেশে সরকার পতনের বার্তা যাবে : আমীর খসরু

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ৩:০৮
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ৩:০৮

960025 3

চট্টগ্রাম থেকে সারাদেশে সরকার পতনের বার্তা যাবে : আমীর খসরু

চট্টগ্রাম থেকে সারাদেশে সরকার পতনের বার্তা যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সরকার আজ ভয়ে ভীত হয়ে গিয়েছে। তারা আমাদের ভয় দেখাতে চাচ্ছে। মানুষ যখন ভীত হয়ে আরেকজনকে ভয় দেখাতে চাই তার অবস্থাটা আপনি বুঝতে পারছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা সে ভয়কে আজ জয় করে ফেলেছেন। নেতাকর্মীরা প্রমাণ করেছেন শোভাযাত্রা, মিছিলে যত বাধায় আসুক তারা পিছপা হয় না। ইতিমধ্যে আমাদের ১৩ জন সহযোদ্ধা জীবন দিয়েছেন।

বুধবার দুপুরে নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে বিএনপির কেন্দ্র ঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সরকারের পদত্যাগ এবং বিএনপির ১০ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

আমীর খসরু বলেন, আমরা বাড়িতে ফিরে যাচ্ছি না। যেখানেই হামলা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ করছেন। আগামী দিনের আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ১৬ জানুয়ারি আমাদের পরবর্তী কর্মসূচি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের সব জেলা-উপজেলায় সভা হবে।

তিনি আরও বলেন, আমাদের ১০ দফা আন্দোলনের অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে আরেকটি ধাপ আমরা এগিয়ে গিয়েছি। পলোগ্রাউন্ডের জনসভার পর আজকে এবং ২৪ তারিখের গণমিছিলে চট্টগ্রামবাসী আবারো প্রমাণ করেছেন দখলদার, অবৈধ, অনির্বাচিত সরকারকে জনগণ আর চায় না।

মামলা-হামলা করে বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই উল্লেখ করে আমীর খসরু বলেন, এ আন্দোলনের মালিকানা বাংলাদেশের জনগণ নিয়ে ফেলেছে। আন্দোলনের মালিকানা যখন জনগণ নিয়ে নেই, তখন সে আন্দোলন প্রতিরোধ কেউ করতে পারবে না।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ড ও ঢাকার সমাবেশ শত বাধার পরও জনসমুদ্রে পরিণত হয়েছিল। চট্টগ্রাম রাজনীতির তীর্থস্থান। এই চট্টগ্রাম থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি লড়াই করে ব্যর্থ হননি। আমরাও হবো না।

সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের বিএনপির সমাবেশে আমরা কোনো টাকা ও বিরানির প্যাকেট দিতে পারি নাই। আর আওয়ামী লীগের সমাবেশে একমাস আগে থেকে প্রচার চালায়। দুর্নীতির টাকা দিয়ে ব্যানার-ফেস্টুন করে। প্রশাসনের মাধ্যমে গার্মেন্টস মালিকদের জোর কর্মীদের সমাবেশে নিয়ে আসে। আমরা জনগণের ভোটাধিকারের সংগ্রামে আছি।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিভাগীয় দলনেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com