• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চারদিন পর রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ৩:৫৭
আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ৩:৫৭

966325 2 2

চারদিন পর রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে পুলিশ। রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ের গেট খুলে দেয় পুলিশ।

কার্যালয় খোলার পর বিএনপির সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের নেতৃত্বে আইনজীবীদের একটি দল দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এসময় বিএপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য সাত্তার পাটোয়ারীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভেতরে ঢুকে নেতাকর্মীরা পুরো কার্যালয় ঘুরে ঘুরে দেখেন। কেউ কেউ গুরত্বপূর্ণ নথিপত্রের খোঁজ করেন। কর্মীরা কার্যালয়ের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র, আসবাবপত্র ঠিক করার চেষ্টা করেন।

সরেজমিনে দেখা যায়, বিএনপি কার্যালয়ে প্রতিটি ফ্লোরে বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র তছনছ। অফিসে যেসব তালা ছিল তা কাটা অবস্থায় পড়ে আছে মেঝেতে। কয়েকটি কম্পিউটারের মনিটর ভাঙা পাওয়া যায়। ভেতরে থাকা শীর্ষ নেতাদের ছবিও এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে বিএনপির দপ্তরে থাকা আব্দুস সাত্তার জাগো নিউজকে বলেন, দপ্তরের চারটি মনিটর এবং জরুরি কাগজপত্র পুলিশ নিয়ে গেছে। অফিসে কিছু টাকা-পয়সা ছিল, তাও পুলিশ নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। এছাড়াও সারাদেশের দলীয় কর্মীদের তথ্য ও গুরুত্বপূর্ণ অন্যান্য নতিসহ দুটি ল্যাপটপ পুলিশ নিয়ে গেছে বলে দাবি তার।

966582

এর আগে এদিন বেলা ১১টার পর নয়াপল্টনের দুই পাশের রাস্তার ব্যারিকেড তুলে নেয় পুলিশ। শুরু হয় যান চলাচল।

এদিকে আজ দলীয় কার্যালয় খুলে দেওয়া হবে- এমন সংবাদে সকাল থেকেই নয়াপল্টনে ভিড় জমান নেতাকর্মীরা।

এর আগে সকালে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম জানান, বিএনপির কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে আসতে পারবেন। পুলিশের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। এজন্য তাদের সহযোগিতা করা হবে।

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে চলাচলের জন্য এ রাস্তা খুলে দেওয়া হলেও শুক্রবার সকালে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল চলাচলের সড়ক বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com