• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চিফ হুইপের কার্টুন প্রচারে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার: এনসিপির নিন্দা ও মুক্তি দাবি

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৭:৪৩
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৭:৪৩

9633326 4

চিফ হুইপের কার্টুন প্রচারে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার: এনসিপির নিন্দা ও মুক্তি দাবি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে কার্টুন প্রচারের অভিযোগে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

হাসান নাসিমের অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়ে দলটি বলছে, সরকারের দুই মাস পূর্ণ হতেই একজন অ্যাক্টিভিস্ট কার্টুন প্রচারের স্বাধীনতা হারিয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এমন দাবি জানায় দলটি।

চিফ হুইপের কার্টুন প্রচারে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার: এনসিপির নিন্দা ও মুক্তি দাবি
জ্বালানি তেল কিনতে আজ থেকে গুণতে হচ্ছে বাড়তি টাকা
বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাত ৮টায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এ এম হাসান নাসিমকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ হুইপের কার্টুন প্রচারে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার: এনসিপির নিন্দা ও মুক্তি দাবি
মঞ্জুর ‘সামান্য’ শাস্তিতে জাহানারার ক্ষোভ, ফেসবুক বার্তায় তিন অনুরোধ
ভুক্তভোগী হাসান নাসিমের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় চিফ হুইপকে নিয়ে কার্টুন প্রচার ও ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হলেও এনসিপি এই মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, চিফ হুইপ নিজেই সংসদ অধিবেশনে মজার ছলে কিছু বক্তব্য দিয়েছিলেন যা ভুক্তভোগীর ফেসবুক পেজ থেকে কার্টুন আকারে প্রকাশ করা হয়।

965920 4

স্রেফ রাজনৈতিক কার্টুন প্রচারের দায়ে চিফ হুইপের একনিষ্ঠ একজন কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে দাবি এনসিপির।

এনসিপি মামলার আইনি অসঙ্গতি তুলে ধরে জানায়, সাইবার সুরক্ষা আইনের ২৫ ধারা অনুযায়ী ব্ল্যাকমেইলিং বলতে এমন কোনো হুমকিকে বোঝায় যার মাধ্যমে কাউকে বেআইনি সুবিধা দিতে বাধ্য করা হয়। তবে মামলার এজাহারে চিফ হুইপকে ঠিক কোনো ধরনের সুবিধা দিতে বা কাজ করতে বাধ্য করা হয়েছে তার কোনো সুনির্দিষ্ট বিবরণ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান ২০২৪ সালের ১১ আগস্ট রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে আনন্দ প্রকাশ করে বলেছিলেন— ‘আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে’। কিন্তু তার সরকারের দুই মাস পূর্ণ হতেই একজন অ্যাক্টিভিস্ট কার্টুন প্রচারের স্বাধীনতা হারিয়েছে এবং একটি জামিনযোগ্য মামলায় কারাগারে গিয়েছে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একজন নাগরিককে বেআইনিভাবে গ্রেপ্তার ও হয়রানির মাধ্যমে চরম অপেশাদারিত্ব ও আইনি জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বলে মনে করছে এনসিপি।

গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি হাসান নাসিমের অনতিবিলম্বে মুক্তি দাবি এবং এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com