জনতার আওয়াজ ডেস্ক
স্বৈরাচার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের চিহ্নিত সন্ত্রাসীদের একই মঞ্চে বসিয়ে কর্মসূচি পালন করায় ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপুকে শোকজ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজের চিঠি পাঠানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার জন্য টিপুকে নির্দেশ দিয়েছে বিএনপি।













