• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রদলের সাত জেলা ও মহানগর আংশিক কমিটি ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৯:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৯:৫৭

JCD 2

ছাত্রদলের সাত জেলা ও মহানগর আংশিক কমিটি ঘোষণা

ঢাকা বিভাগের অন্তর্গত সাত জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই কমিটি অনুমোদন দেন। এসব কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে নারায়ণগঞ্জ জেলায় ৯ সদস্যের কমিটিতে সভাপতি নাহিদ হাসান ভূইয়া (নাহিদ), সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মেহেদী হাসান দোলনকে। নারায়ণগঞ্জ মহানগরে ৬ সদস্যের কমিটিতে সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল; নরসিংদী জেলায় ৫ সদস্যের কমিটিতে সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত এবং সাংগঠনিক সম্পাদক সজীব ভূইয়া; মানিকগঞ্জ জেলায় ৫ সদস্যের কমিটিতে সভাপতি আব্দুল খালেক শুভ, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন; গাজীপুর জেলায় ৬ সদস্যের কমিটিতে সভাপতি ইমরান হোসেন শিশির, সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি এবং সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার; গাজীপুর মহানগরে ৭ সদস্যের কমিটিতে সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন; মুন্সিগঞ্জ জেলায় ৫ সদস্যের কমিটিতে সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল এবং মাহবুব মল্লিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com