• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রদলের হাত ধরেই এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকারের পতন ঘটবে: ছাত্রদল

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ১:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ১:৪৪

96663236 1

ছাত্রদলের হাত ধরেই এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকারের পতন ঘটবে: ছাত্রদল

ডেস্ক নিউজ
‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। ছাত্রদল নেতারা বলেন, এবার রাজপথে গর্জে ওঠার প্রস্তুতি নিন। ছাত্রদলের হাত ধরেই এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকারের পতন ঘটবে। এজন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে, ‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে আমাদের প্রত্যেক নেতাকর্মী প্রস্তুত রয়েছে।
আজ বুধবার নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এসব কথা বলেন। একই সঙ্গে সরকার পতনের এক দফা আন্দোলনে সবাইকে মাঠে নামার আহ্বান জানান তারা।

এর আগে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্কাইপে বৈঠকে অংশ নেন তারা। এরপর অপেক্ষমান ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, ছাত্রদলের ভয়ে ভীত হয়ে অনেক ষড়যন্ত্র করা হবে। অনেক বিভ্রান্তি ছড়ানো হবে। সংগঠনকে দুর্বল করতে বিভক্তির চেষ্টা করা হবে। কিন্তু কুচক্রীদের এসব তৎপরতায় ছাত্রদলের নেতাকর্মীরা কখনও বিভ্রান্ত হবে না। তারা জীবনবাজি রেখে এক দফার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। গণতন্ত্রকে মুক্ত করতে শপথ গ্রহণ করছেন। এবারের আন্দোলন সফল হবেই। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে তারা যে কোনো সময় রাজপথে নামতে প্রস্তুত রয়েছেন।

সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ছাত্রদলের একেকজন কর্মী জাতীয়তাবাদী আদর্শের, জিয়াউর রহমানের, খালেদা জিয়ার ও তারেক রহমানের সৈনিক। তারা এই অশুভ শক্তির বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করেই এই পর্যন্ত এসেছে। তারা মামলা, হামলায় ভীত না হয়ে রক্ত দিয়ে অধিকার আদায়ের আন্দোলন করছেন। আগামীতে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে, ভোটাধিকার আদায় করতে, খালেদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী বদ্ধপরিকর। রাজপথেই জনগণের দাবি ফয়সালা করা হবে।

এ সময় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সহ-সভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, আবু হানিফ সাজ্জাদ, আবু হাসান চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ, ইবরাহিম খলিল, মোতাছিম বিল্লাহ, যুগ্ম সম্পাদক জহির রায়হান, শাহ আলম, সালেহ মোহাম্মদ আদনান, নিজামুদ্দিন নিজাম, ফয়সাল, আমিনুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com