• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রলীগের বিচারের দাবিতে তিতুমীর ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:০১
আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:০১

966666635

ছাত্রলীগের বিচারের দাবিতে তিতুমীর ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’

তিতুমীর কলেজ প্রতিনিধি

নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে সরকারি তিতুমীল কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই কর্মসূচি শুরু হয়। বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নেতাকর্মীরা প্রতিবাদ জানায়। এ সময় কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন তারা।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা বলেন, ছাত্র-জনতা ও ১৮ কোটি মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু সরকার এখনো কোন দৃষ্টান্তমূলক কাজ করতে পারেনি৷ তাই আমাদের এই আন্দোলনের মাধ্যমে সরকারকে জানাতে চাই নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী হাসিনার দোসরদের বিচার করতে হবে।

তিনি আরও জানান, তাদের কলেজেই অনেক আওয়ামী দোসর শিক্ষক এখনো শিক্ষাকতা করছেন। তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিদায় নেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

এসময়, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, বাংলাদেশে প্রতিটা ক্যাম্পাসের ন্যায়, সরকারি তিতুমীর কলেজেও আওয়ামী দোসর ছাত্রলীগদের বিচার ব্যবস্থা করতে হবে যারা সাধারন শিক্ষার্থীদের উপর অত্যাচার, নিপীড়ন চালিয়েছে। সেজন্য কলেজ কর্তৃপক্ষ ও সরকার কাছে আবেদন তাড়াতাড়ি বিচারব্যবস্থা সম্পন্ন করতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘৬ মাস পার হয়ে গেল ও সন্ত্রাসী আওয়ামী নেতাকর্মীদের এখনো কোন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখিনি৷ এমনকি যারা এই আওয়ামী দোসরদের আশ্রয় ও সাহায্য করেছে তাদের একজনকেও চাকরিচ্যুত করা হয়নি৷ আমরা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করছি। কারণ একটি গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর একটি রাষ্ট্রকে বিনির্মাণে বাংলাদেশ ছাত্রদল ও আমাদের নেতা তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com