• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার ও শাস্তি দাবি ইনসানিয়াত বিপ্লবের

প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৪:২৩
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৪:২৩

9745896 9

ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার ও শাস্তি দাবি ইনসানিয়াত বিপ্লবের

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার ও শাস্তি এবং নিরাপদ জীবন ও সরকারের বিদায়ের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।

শুক্রবার (২ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে কোটা আন্দোলনে ছাত্র জনতাকে সরকারের ব্যাপক হত্যার বিচার ও শাস্তি চেয়ে এবং এজন্য সরকারের বিদায়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার।

ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তাগণ কোটা আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের গুলি, আওয়ামী লীগ, ছাত্রলীগের সশস্ত্র লোকদের প্রকাশ্যে আক্রমণ এবং এর ফলে ব্যাপক হত্যাকান্ডের বিচারের শাস্তি দাবি করেন। তাঁরা হত্যাকান্ডের দায়ে সরকারের বিদায় দাবি করেন।

ইমাম হায়াত বলেন, শান্তিপূর্ণ কোটা আন্দোলনের শুরুতে সময় ক্ষেপণ ও সরকার দলীয় সশস্ত্র লোক দিয়ে প্রাণঘাতী আক্রমণ না করে নায্য দাবি মেনে নিলে এত ব্যাপক খুন সংঘটিত হতো না।

এসময় সরকারের বিভিন্ন বাহিনীর গুলি বর্ষণে মর্মান্তিক এ ব্যাপক হত্যাকান্ডের জন্য সরকারকে দায়ী করে তিনি সরকারের বিদায় দাবি করেন।

ইমাম হায়াত বলেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকার এবং জনগণের নির্বাচিত জবাবদিহি দায়বদ্ধ মানবিক সরকার থাকলে এ ধরনের নৃশংস হত্যাকান্ড সংঘটিত হতে পারে না ৷

সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে জীবনের নিরাপত্তাহীনতা ও আতংকজনক পরিস্থিতির উল্লেখ করে ইমাম হায়াত বলেন, সরকারের নির্দেশে পুলিশ ও বিভিন্ন বাহিনী ঘরে ঘরে হানা দিয়ে যখন তখন যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে এবং রিমান্ডের নামে নির্যাতন চালাচ্ছে।

তিনি বলেন, দেশে একক গোষ্ঠীবাদি স্বৈরতান্ত্রিক মারাত্মক দুঃশাসন চলছে, জনগণের নাগরিকত্ব ও মানবাধিকার সবই হরণ করা হয়েছে এবং গণতন্ত্র বাকস্বাধীনতা ও জীবনের স্বাধীনতা হরণ করা হয়েছে।

ইমাম হায়াত বলেন, একক ধর্ম ও বস্তুবাদী একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদি রাষ্ট্রের মাধ্যমে জীবনের স্বাধীনতা কখনোই আসে না, বরং একক গোষ্ঠীবাদি অপরাজনীতি ভিত্তিক একক গোষ্ঠীবাদি রাষ্ট্র জীবনের বিরুদ্ধে কারাগার ও কসাইখানা এবং স্বৈর দস্যুতন্ত্র।

ইমাম হায়াত বলেন, জীবনের সুরক্ষা-স্বাধীনতা-অধিকার-মর্যাদা-মালিকানা চাইলে সকল একক গোষ্ঠীবাদি অপরাজনীতি বর্জন করে সার্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ার বিপ্লবী লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব সংঘটিত করতে হবে।

ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ব্যতীত জীবন ও মানবতা রূদ্ধ ও ধ্বংস হতে থাকবে, খুন-জুলুম-নিপীড়ন- রাষ্ট্রীয় সন্ত্রাস-স্বৈর দস্যুতা চলতেই থাকবে। রাষ্ট্র কেবল জীবন ও মানবতার বিরুদ্ধে অপশক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার হতে থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com