• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১:১২
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১:১২

966652030

ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

গতকাল মাগরিবের পর হজরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে মাহফিল শুরু হয়।

১৪ মার্চ শনিবার জোহরের পর তিনদিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে অত্র দরবার শরিফে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবি অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রত্যক দিন ফজর ও মাগরিবের পর হজরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। এছাড়াও ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলির উপর আলোচনা করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা আলহাজ ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী বলেন, মাহফিলে অংশগ্রহণের লক্ষ্যে মেহমানবৃন্দগণ ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক, ট্রলারসহ যাত্রাপথে আছেন। তাদের যাত্রাপথের ও মাহফিলের সফলতা কামনার পাশাপাশি পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমানদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

ইতোমধ্যে মাহফিলের ময়দান প্রস্তুত করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়োজিত থাকবে। এছাড়াও ফায়ার সার্ভিস, হারানো মালের বুথ, সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য বুথ নির্মাণ করা হয়। অস্থায়ী মোবাইল টাওয়ার, অস্থায়ী হোটেল, গাড়ি পার্কিং ব্যবস্থা, অজু-গোসল ও বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com