• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬ ৩:৫৪
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬ ৩:৫৪

JA960002

জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে যে গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অপরিহার্য। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বুধবার (৩ জুন) মক্কায় বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা শাখার সভাপতি হারুনুর রশিদ।

মামুনুল হক বলেন, ২০১৩ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে প্রতিরোধের ভিত রচিত হয়েছিল, তার ওপর দাঁড়িয়েই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে যে গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অপরিহার্য।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে দেশে মূলত দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি জাতীয় নির্বাচন এবং অন্যটি ছিল গণভোট। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল চতুর্থ গণভোট। গণভোটের পূর্বে দেশের প্রায় সব রাজনৈতিক শক্তি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু গণভোট-পরবর্তী সময়ে বর্তমান ক্ষমতাসীনরা জনগণের সেই রায় বাস্তবায়নে গড়িমসি করছে।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সর্বপ্রথম রাজপথে নেমেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঐতিহাসিক গণসমাবেশের মাধ্যমে আমরা সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছি। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরউদ্দিন মুনির প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com