• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ আওয়ামী লীগের অন্যায়-অবিচার মেনে নেয়নি

প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৯
আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৯

96666895 1

জনগণ আওয়ামী লীগের অন্যায়-অবিচার মেনে নেয়নি

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারের কাজ হলো একটি নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নচেৎ ছাত্র-জনতার ত্যাগের প্রতিফলন ঘটবে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে দাউদকান্দি-তিতাস এবং পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবার একটি ত্যাগী পরিবার। তিনি জীবন দিয়ে ত্যাগ করেছেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমি ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেখেছি তা হলো, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন। তার বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলে তিনি দেশত্যাগ করেছেন। তার ছেলে বউ ত্যাগ করেছেন। তার মেয়ে স্বামী ত্যাগ করেছেন। তার ভাগ্নী ব্রিটিশ মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেছেন। সব মিলিয়ে শেখ মুজিবুর রহমানের পরিবার একটি ত্যাগী পরিবার।

সুবিধাভোগী নেতাকর্মীদের থেকে সাবধান থাকতে ত্যাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, এক গ্রুপের কাজ হলো সুবিধাভোগী, যে দলই ক্ষমতায় আসে তাদের ছত্রছায়ায় মিশে গিয়ে লুটপাট দখলদারি করে থাকে। তাদের থেকে দূরে থাকুন।

আমরা (বিএনপি) এখনো ক্ষমতায় আসিনি, তাই অনেকেই দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন- তারা এসব ছেড়ে দিন। দেশের জনগণ আওয়ামী লীগের অন্যায়-অবিচার মেনে নেয়নি। তাদের মতো যদি বিএনপির নেতাকর্মীরা অপকর্মে জড়িত থাকেন তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে চলে যাবে। তাই সংযত হোন।

পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দীন আহম্মেদ, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com