• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে : আমিনুল হক

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১:২৮
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১:২৮

960002 19

জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে : আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
দেশে এখনো গণতন্ত্র ফেরেনি উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, মানুষ তার ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রমজানের ১৯তম দিনে মিরপুর পল্লবীর বিভিন্ন স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এই বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

এসময় আমিনুলের সঙ্গে ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, সাজ্জাদ হোসেন মোল্লা, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com