• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১১:২৭
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১১:২৭

96663696

জনগণ লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের মাধ্যমে পঙ্গু করে ফেলেছে, দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। বাংলাদেশের উন্নয়নের নামে আওয়ামী ভোটারবিহীন সরকারের এমপি-মন্ত্রীরা লুটপাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে।

তিনি বলেন, লুটপাটকৃত সেই টাকা নিয়ে কানাডায় বেগমপাড়াসহ অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ি করেছে। বাংলাদেশের জনগণ এই ধরনের লুটপাটকারী লুটেরা দুর্নীতিগ্রস্তদের আর ক্ষমতায় দেখতে চায় না।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উত্তরখান থানাধীন ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড, বাড্ডা থানাধীন ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং ভাষানটেক থানার বোর্ড ও ৯৫ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে এ সরকার ব্যর্থ হয়েছে। দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ জনগণ আজ দিশাহারা। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের সফলতা তখনই আসবে, যখন এই আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে।

এ সময় বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়াও ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, এ জি এম শামসুল হক, হাজি মোস্তফা জামান, মহানগর সদস্য তহিরুল ইসলাম তুহিন, হাজি ইউসুফ, গোলাম কিবরিয়া মাখন, জাহাঙ্গীর মোল্লা, এ বি এম এ রাজ্জাক, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান মেম্বার, বাড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেন, বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদসহ সংশ্লিষ্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com