• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে : সুব্রত চৌধুরী

প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৮
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৮

9858569 2

জনগণ সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে : সুব্রত চৌধুরী

‌নিউজ ডেস্ক
বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বুধবার (৬ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করে যারা জনবিচ্ছিন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা শুনেছি তাদের ওপরও নাকি স্যাংশন আসতে পারে। বিশ্বে যেসব স্বৈরাচার একতরফা ভাবে নির্বাচন করে বছরের পর বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে তাদের ওপর স্যাংশন এসেছে, তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। অতএব তাদের দেখে শিক্ষা নিন।

তিনি বলেন, গত কয়েকদিন যাবত তামাশা শুরু করেছে, নৌকার বিরুদ্ধে নৌকা! নিজের দলের লোকজনকে ডামি স্বতন্ত্র প্রার্থী বানিয়ে নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে। ডামি প্রার্থী দেখিয়ে নির্বাচনের চেষ্টা করে সারা পৃথিবীতে এই সরকার ঘৃণার পাত্র হবে। পৃথিবীর কোনো দেশে নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র ডামি প্রার্থী দিয়ে নির্বাচন হয়নি। সুতরাং এই নির্বাচনও জনগণ হতে দেবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে বাংলাদেশে আগুন জ্বালিয়েছেন, আপনি এবং আপনার দল সেভাবে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। জনগণের বিজয় অবশ্যম্ভাবী। এই পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন অবিলম্বে বন্ধ করুন। বিদেশ থেকে স্যাংশন আসতে হবে না, ইতোমধ্যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে।

বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদনী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com