জবি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ২০২০-২১ শিক্ষাবর্ষের এক অসচ্ছল শিক্ষার্থীর ভর্তি ফরম পূরণে আর্থিক সহায়তা এগিয়ে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
সম্প্রতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাব্বি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে ভর্তি ফরম পূরণের জন্য সাহায্য চেয়েছিলেন।
মো. রাব্বির সেই পোস্টটি বিশ্ববিদ্যালয়ের রাকিব মাদবরের মাধ্যমে নজরে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের। মানবিক দিক বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে রাব্বির সঙ্গে যোগাযোগ করেন এবং তার ভর্তি ফরম পূরণের জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করেন।
শাহরিয়ার হোসেনের এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এমন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ছাত্রনেতারা সমাজের প্রতি তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। মো. রাব্বিও শাহরিয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।
রাব্বি ফেসবুক পোস্টে লিখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি ফি ও পরীক্ষার ফি দিতে না পারার বিষয়ে আমি একটি পোস্ট করেছিলাম। পোস্টটি দেখার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমার ভর্তি ও পরীক্ষার সম্পূর্ণ ফি প্রদান করেন। এই দুর্দিনে ভাইয়ের এমন উদার সহযোগিতা ও মানবিক সহমর্মিতা আমি কোনোদিন ভুলবো না।
শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল জানান, ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। শাহরিয়ার হোসেনের এই কাজটি অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অন্যান্য শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।
ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, আমরা ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। রাব্বির আর্থিক সমস্যার কথা জানতে পেরে আমি তার পাশে দাঁড়িয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।













