• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জয়নুল আবদিন ফারুকের সুস্থতা কামনায় দোয়া

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১০:৪৮
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১০:৪৮

9666969 4

জয়নুল আবদিন ফারুকের সুস্থতা কামনায় দোয়া

জনতার আওয়াজ ডেস্ক

এনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে ‘জাগ্রত বাংলাদেশ’-এর উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জাগ্রত বাংলাদেশের সভাপতি ও দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, জনমানুষের প্রত্যাশা পূরণে এই সরকার ব্যর্থ হচ্ছেন। এ দেশের মানুষের প্রধান চাওয়া, তাদের ভোটের অধিকার ফিরে পাওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যখনই আমরা ভোটের কথা বলি, তখনই কিছু উপদেষ্টা সংস্কারের কথা বলে ভোটের কার্যক্রম পিছিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, সরকারকে বলব, জনআকাঙ্ক্ষাকে ধারণ করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিন। দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তাই অবিলম্বে একটি অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমি, জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ শাহ, প্রচার সম্পাদক সৈয়দ মো. বেলাল হোসাইন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক নবী হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com