• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডার্ড বাজি করছেন: রিজভী

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:০৭
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:০৭

96666356

জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডার্ড বাজি করছেন: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে দ্বিচারিতা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (৬ জুলাই) দুপরে নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজকে আপনারা একটি রাজনৈতিক দল। আপনাদের অতীত নিয়ে কথা বলতে চাই না। মানুষ সবই জানে। আজকে আপনারা বলেন নির্বাচন পেছাতে হবে, কেন পেছাতে হবে? দেড় বছর হয়ে যাচ্ছে। প্রায় দেড় বছরের কাছাকাছি এর মধ্যে কি মানুষের প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? একদিকে বলছেন নির্বাচন পেছাতে হবে আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন। বলে আসছেন আপনারা এইটা হল আমাদের প্রার্থী, এটাও তো দ্বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড। নির্বাচন পেছানোর কথা বলছেন একদিকে, ওইদিকে নমিনেশনও দিচ্ছেন।

রিজভী বলেন, ‘উনাদের সম্পর্কে আমাদের রাজনৈতিক যে স্টাডি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্ট বুঝতে চায় না। যদি তারা জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারতো তাহলে তারা একাত্তরের বিরোধীতা করত না। ৮১ সালে শেখ হাসিনার সাথে গিয়ে এরশাদের মত একজন স্বৈরাচারের সাথে একটা ইয়ের.. নির্বাচনে তারা অংশ নিত না। জনগণের মূল্যকে তারা কোনদিনই পাত্তা দিতে চায় না ,তারা সব সময় নিজেদের রাজনৈতিক ফায়দা লাভের আশায় কাজ করেন। আর এই ফায়দা লুটতে গিয়ে তারা বারবার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখন নির্বাচন করলে দুই তিনটার বেশি উনারা পাননা। উনারা কোনদিনই অঙ্গীকার রক্ষা করেননি,যেটি বেগম জিয়া করেছেন,তারেক রহমান সাহেবও অঙ্গীকার রক্ষা করেছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন তাদেরও অনেকের এখনকার কথাবার্তা শুনে আমার কাছে ভিন্ন রকম মনে হয়। ইমাম হোসেনের কারবালার যে যুদ্ধ, যে যুদ্ধ অন্যায় ভাবে চাপিয়ে দিয়েছিল এজিদ বাহিনী। সেই যুদ্ধে শেষ পর্যন্ত তিনি ন্যায়ের পতাকা দিয়ে লড়াই করে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেখান থেকে শিক্ষা তারা নিয়েছেন কিনা জানিনা।কয়েকদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই আবার বললেন নির্বাচন পেছাতে হবে, কেন ভাই নির্বাচন পেছাতে হবে? ১৫-১৬ বছরের যে আন্দোলন এটা তো গণতন্ত্রের জন্য তাহলে নির্বাচন কি দোষ করলো? একটা অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য এই যে এত আত্মদান, এত মানুষ অদৃশ্য হয়ে গেল, এত মানুষ গুম হয়ে গেল, আয়না ঘরে নিপীড়নের শিকার হল, মা-মেয়ে নির্যাতিত হল, বছরের পর বছর মানুষকে আয়নাঘরে বন্দি করে রাখা হল, অনেককেই আমরা এখনো খুঁজে পাইনি। অনেকের লাশ পাওয়া গেছে বিভিন্ন খাল- বিল, নদী-নালায়। এই ধরনের এজিদিও দু:শাসনের ঘটনা ঘটেছে এই দেশে বিগত ১৫-১৬ বছর।

রিজভী বলেন, ‘আমরা চেয়েছি মানুষের নাগরিক অধিকার প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকলে সত্য কথা উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়, গণতান্ত্রিক পরিবেশ থাকলে। অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষের প্রত্যাশা যেটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে সম্পূর্ণ হবে, এটার জন্যই তো ১৫-১৬ বছর লড়াই।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘নির্বাচনের কি দোষ হল যে নির্বাচন পেছাতে হবে? এটা কি কোন রাজনৈতিক স্বার্থের জন্য বলা হচ্ছে? ইমেজ বৃদ্ধি করার জন্য তারা কি নির্বাচন পেছাতে চাচ্ছেন? এই প্রশ্ন তো আজকে জনগণ মনে মনে করছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল, ব্যক্তি কাউকে একটু সুবিধা দেয়ার জন্য নির্বাচনের সময় বৃদ্ধি করবেন না আশা করি। তারা সেই কাজে যাবেন না একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে সময়ের কথা তারা বলেছেন সেই সময়ের মধ্যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেবেন। একটি নির্বাচিত সরকারের কাছে অনেক কিছু যুক্ত থাকে আমাদের যেমন অভ্যন্তরীণ অনেক বিষয় থাকে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক বিনিয়োগের বিষয় সহ-অনেক কিছু থাকে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির কবির খোকন,নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদল নেতা ওমর ফারুক কাওসার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com