• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতে ইসলামী কখনো নির্বাচন পেছানো কিংবা আগানোর কথা বলেনি

প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৩:৪০
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৩:৪০

9633329 1

জামায়াতে ইসলামী কখনো নির্বাচন পেছানো কিংবা আগানোর কথা বলেনি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী কখনো নির্বাচন পেছানো কিংবা আগানোর কথা বলেনি।

তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী বলেছে, সরকার যখনই নির্বাচন দিবে জামায়াত প্রস্তুত রয়েছে। তবে আর যেনতেন নির্বাচন হতে দেয়া হবে না।’

সোমবার (৭ জুলাই) দুপুরে জামায়াত নেতাদের নিয়ে আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নে মাঠ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপে মিয়া গোলাম পরওয়ার জানান, ‘আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষে সার্বিক প্রস্তুতির জন্য নেতারা মাঠ পরিদর্শনে এসেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশের জন্য ৩১ ফুট প্রস্থ ও ৩৬ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বিশাল মঞ্চ থাকবে।

প্যান্ডেলের ভেতরে এলইডি প্রজেক্টর ও সার্বিক নিরাপত্তার জন্য সিসি টিভির ব্যবস্থা থাকবে। এছাড়া সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণের জন্য পর্যাপ্ত ওজু ও টয়লেটের ব্যবস্থা থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হবে বিশেষ ব্যবস্থা।

ঢাকা চল স্লোগানে দেশবাসীকে মহাসমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের উত্থাপিত ৭ দফা দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। তাই তিনি দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মহাসমাবেশ সফল করতে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় সমাবেশ সফল করতে সরকারের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলার পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। এই পরিস্থিতি কখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে না। যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স লুটসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বলেছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রত্যেকের প্রার্থীর জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রতিটি ভোটার ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরে যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com