• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়ার মাজারে শ্রদ্ধা জানাল নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি

প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪১
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪১

98888856

জিয়ার মাজারে শ্রদ্ধা জানাল নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

রাজধানীর শেরেবাংলা নগরে রোববার (০৯ ফেব্রুয়ারি) পৌনে ৪টার দিকে তারা পুস্তস্তবক অর্পণ করে তাদের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। এর আগে গত ২ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির আহ্বায়ক হয়েছেন জেলা বিএনপির বিদায়ী কমিটির সদস্য মাহবুব আলমগীর আলো। আর যুগ্ম আহবায়ক হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া। সদস্যসচিব হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। এছাড়া বিদায়ী কমিটির সভাপতি এ জেড এম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আবদুর রহমানকে আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া শ্রদ্ধা নিবেদন শেষে কালবেলাকে বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃণমূলের নেতাকর্মীকে নিয়ে আমরা জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। নোয়াখালী বিএনপি সব সময় ঐক্যবদ্ধ বলেও জানান তিনি।

সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, কমিটি গঠনের পর আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছি। আমরা দেশ, মানুষ ও দলের জন্য দোয়া করেছি।

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা দেশগঠনের কাজ করবো। তৃণমূলে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। এছাড়া নোয়াখালী বিএনপিতে কোনো ধরনের গ্রুপিং থাকবে না। ঐক্যবদ্ধভাবে আমরা দলের জন্য কাজ করব।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আযম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, নোয়াখালী বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।

নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুব আজম খান, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক শামীমুর রহমান শামীম, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন ও মীর হেলাল, নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সহ-সম্পাদক বজলুল করিম আবেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com