• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই পদযাত্রায় চট্টগ্রামেও হামলার শঙ্কা এনসিপি নেতার

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১২:৫৪
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১২:৫৪

96665985 2

জুলাই পদযাত্রায় চট্টগ্রামেও হামলার শঙ্কা এনসিপি নেতার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচিতে হামলার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পদযাত্রা কর্মসূচিতে হামলার শঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জোবাইরুল বলেন, হ্যাঁ, আমরা শঙ্কা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। যদি হামলার চেষ্টা হয়, তবে চট্টগ্রামের বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনার পর আমরা বুঝেছি, আওয়ামী লীগ এখন আর নীরব ভূমিকায় নেই। এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা। আমরা নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি।

জোবাইরুল হাসান আরিফ বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি চূড়ান্ত হয়েছে। কক্সবাজারে পদযাত্রা শেষে শনিবার বিকেলে নেতারা বান্দরবানে যাবেন এবং সেখান থেকে রাতেই চট্টগ্রামে ফিরে আসবেন।

তিনি বলেন, রোববার সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষে দুপুরের মধ্যে নেতারা চট্টগ্রামে ফিরে আসবেন এবং বিকেল সাড়ে ৩টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা শুরু হবে। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট ও টাইগারপাস পেরিয়ে পদযাত্রা শেষ হবে দুই নম্বর গেইট এলাকার বিপ্লব উদ্যানে। তবে যানজট বা অনিবার্য কারণে সময়সূচিতে পরিবর্তন হতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com