• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই বিপ্লবের পর দলগুলো নিজেদের সমীকরণ মেলাতে ব্যস্ত

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১:১৯
আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১:১৯

96002 2

জুলাই বিপ্লবের পর দলগুলো নিজেদের সমীকরণ মেলাতে ব্যস্ত

জনতার আওয়াজ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘গণঅভ্যুত্থানের আট মাসেও গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো নিজেদের সুযোগ-সুবিধা নিশ্চিত ও আধিপত্য কায়েমে ব্যস্ত হয়ে গেছে। সর্বক্ষেত্রে ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ ঘরে ফিরবে না।’

শুক্রবার (২৫ এপ্রিল) মোহাম্মদপুরে জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘জুলাই বিপ্লবের পর দলগুলো নিজেদের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। যে কারণে আওয়ামী ফ্যাসিবাদীরা রাজপথে নেমে হুঙ্কার দেয়ার চেষ্টা করছে। এদিকে প্রশাসন আগের মতো দলবাজি শুরু করছে। দু-একটি দলের সাথে সখ্যতা গড়ে তাদের কাজ চালাতে চাচ্ছে। প্রশাসনের উদ্দেশে বলতে চাই, যারা দলবাজি করবে তাদের পরিণতি হারুন-বেনজিরদের মতো হবে।’

দলটির এ শীর্ষ নেতা বলেন, ‘সড়ক-পরিবহন, কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় এখনো চাঁদাবাজি-দখলবাজি চলছে। কিশোর গ্যাং, মাদক কারবারিসহ অপরাধীদের রাজনৈতিক নেতারা শেল্টার দিচ্ছে। জনগণ এগুলো পছন্দ করছে না। এদের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, অধিকার আদায়ে সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক-শ্রমিক জীবন দেয় আর সুযোগ-সুবিধা ভোগ করে ভণ্ড নেতারা।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলসমূহকে আওয়ামী লীগ প্রশ্নে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই। জুলাইয়ের বীর-জনতাকে আরেকটু ধাক্কা দিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে চিরতরে উৎখাত করতে জুলাই আন্দোলনের সকল অংশীজনকে একত্রে কাজ করার আহ্বান রইলো।’

নুরুল হক নুর আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহতের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ নিয়েও রাজনীতি চলছে যা মোটেও কাম্য নয়। বর্তমানে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে দেশের সংষ্কার প্রয়োজন বলেই সরকারের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ কোনো জোরালো বক্তব্য দেয়নি। যারা ফ্যাসিবাদ হটাতে সক্রিয় ছিলেন আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে তাদের প্রস্তুত হওয়ারও আহ্বান করেন তিনি।

এ সময় গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়াকে ঢাকা-১৩ আসনে গণঅধিকার পরিষদের সংসদ প্রার্থী হিসেবে উপস্থিত নেতাকর্মী ও জনতার মাঝে পরিচয় করিয়ে দেন নুর।

মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি রকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক সবুজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া, মো: ইমরান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com